দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা শহরের কাউতুলি এলাকায় তাজুল ইসলাম নামে এক ব্যক্তির হারিয়ে যাওয়া অর্ধলক্ষ টাকা ফেরত দিয়েছে সদর ট্রাফিক পুলিশ।
রোববার বিকেলে তথ্য প্রমাণের মাধ্যমে ওই ব্যক্তির কাছে টাকা বুঝিয়ে দেয় পুলিশ।
পুলিশ জানায়, বিকেলে তাজুল ইসলাম তার মেয়ের বিয়ের বাজার করার জন্য জেলার নবীনগর উপজেলার রসুলপুর গ্রাম থেকে সিএনজি চালিত অটোরিকশা করে শহরের কাউতুলি মোড়ে আসে। অটোরিকশা থেকে নেমে ভাড়া দিয়ে চলে যায়। এ সময় তার সাথে থাকা ব্যাগে ৫০ হাজার টাকা সড়কে পড়ে যায়। এ সময় সড়কে দায়িত্বরত ব্রাহ্মণবাড়িয়া সদর ট্রাফিক পুলিশের এটিএসআই নরুল আমিন একটি ব্যাগ দেখতে পেয়ে তার হাতে নেয়। পরে খুলে দেখা যায় এতে ৫০ হাজার টাকা রয়েছে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো: রাসেলুর রহমান জানান, ওই ব্যক্তির হারিয়ে যাওয়া টাকা পেয়ে এটিএসআই নরুল আমিন আমাকে জানায়। পরে বিষয়টি আমাদের স্যারদের জানায়। হারিয়ে যাওয়া টাকা পাওয়ার জন্য ওই ব্যক্তি আমাদের কাছে আসে। পরে তাদের তথ্য প্রমাণের মাধ্যমে ৫০ হাজার টাকা বুঝিয়ে দেওয়া হয়।
হারিয়ে যাওয়া টাকা পেয়ে বৃদ্ধ তাজুল ইসলাম বলেন, আমার মেয়ে বিয়ের বাজার করার জন্য গ্রাম থেকে জেলা শহরে এসেছিলাম। পরে দেখি আমার সব টাকা সড়কে পড়ে যায়। দীর্ঘসময় খুঁজাখুজির পর খবর পায় এক পুলিশ অফিসার আমার টাকাগুলো পেয়েছে। আমার টাকাগুলোর তথ্য প্রমাণ দিলে তারা আমাকে বুঝিয়ে দিয়েছে। তিনি আরো বলেন, পৃথিবীতে এখনও সৎ মানুষ আছে। যার কারনে আমি বড় বিপদ থেকে উদ্ধার হয়েছি। তা না হলে বিয়ে দিতে অনেক কষ্ট হয়ে যেত।
এমএস/